মোঃ সেলিম মিয়া
ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধি


তারেক রহমানের প্রস্তাবিত রাষ্ট্র সংস্কার ৩১ দফার ২৭ তম দফা কৃষি কথা’র আঞ্চলিক প্রদর্শনী ময়মনসিংহের ফুলবাড়ীয়ার এনায়েতপুর বাজারে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(২৮ জুন)বিকেলে ময়মনসিংহ (দঃ) জেলা বিএনপির সদস্য জননেতা আব্দুল করিম সরকার সভাপতিত্বে প্রধান অতিথি স্থানীয় সম্মানিত কৃষকবৃন্দ। প্রধান আলোচক ছিলেন প্রকৌশলী হাবিবুর রহমান।

বিশেষ বক্তা ছিলেন ফুলবাড়ীয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আশিকুল হক আশিক, সাইদুর রহমান সাইদ মাস্টার,ব্যবসায়ী মোঃ শফিকুল ইসলাম। কৃষকদের পক্ষে আব্দুল হালিম, রেজাউল করিম রাসেল, রাজু মিয়া প্রমুখ।
সভাপতির বক্তব্যে আব্দুল করিম সরকার বলেন,এনায়েতপুর এমন এক জনপদ যেখানে সকাল শুরু হয় কৃষকের কোদাল চালানোর শব্দে।

এ জনপদের প্রতিটি মানুষের গায়ে মাটির গন্ধ। এরা উৎপাদনের নায়ক।আমি প্রতিশ্রুতি দিচ্ছি কৃষকের পাশে থাকবো। মাটি ও মানুষের রাজনীতি করবো।

আমি করিম সরকার যদি আল্লাহর রহমতে আপনাদের সেবা করার সুযোগ পাই, তাহলে ফুলবাড়ীয়ার প্রতিটি কৃষকের ন্যায্য অধিকার নিশ্চিতে আজীবন কাজ করবো। তারেক রহমানের রাষ্ট্র কাঠামো সংস্কারে যে ৩১ দফা, তা বাস্তবায়নে কাজ করে যাবো।