মোঃ হাছনাইন
ভোলার তজুমদ্দিনে সম্প্রতি ঘটে যাওয়া নৃশংস গণধর্ষণের ঘটনার প্রতিবাদে এবং চাঁদাবাজ ও ধর্ষকদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ তজুমদ্দিন উপজেলা শাখা।
বৃহস্পতিবার, ০৩রা জুলাই ২০২৫, বৃহস্পতিবার, বাদ আসর তজুমদ্দিন উত্তর বাজার জামে মসজিদের সামনে থেকে শুরু হয় বিক্ষোভ মিছিলটি। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শশীগঞ্জ মধ্যবাজার বাসস্ট্যান্ড সমাবেশ চত্বরে গিয়ে সমবেত হয়। সেখানে অনুষ্ঠিত সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ তজুমদ্দিন উপজেলা শাখার নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সহকারী অধ্যাপক মাওলানা নজিবুল্লাহ সরকার, ইসলামী আন্দোলন বাংলাদেশ তজুমদ্দিন উপজেলা শাখার সভাপতি মুফতি জাফর আহমদ, সেক্রেটারি মাওলানা শোয়াইব আহমেদ ফরিদ।
বক্তারা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, “তজুমদ্দিনের কামার পট্টি এলাকায় সংঘটিত বর্বরোচিত ধর্ষণের ঘটনায় মূল হোতারা এখনও ধরাছোঁয়ার বাইরে। দ্রুত সময়ের মধ্যে জড়িত সকল আসামিকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”
তারা আরও বলেন, “একটি চাঁদাবাজ ও ধর্ষক গোষ্ঠী পরিকল্পিতভাবে দেশের স্থিতিশীলতা নষ্ট করতে নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। আমরা এসব কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।”
উক্ত প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ তজুমদ্দিন উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব হারুনুর রশিদ, সহ-সভাপতি হোসাইন আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইলিয়াছ মাহমুদ চৌধুরী, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ তজুমদ্দিন উপজেলা শাখার সভাপতি এম মাসুদুর রহমান, সহ-সভাপতি মাওলানা আব্দুর রহমান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তজুমদ্দিন থানা শাখার সভাপতি মুহাম্মদ জুবায়ের মাহমুদ, সহ-সভাপতি মুহাম্মদ হাসনাইন, সাধারণ সম্পাদক এইচ এম হাছনাইন, সাবেক সভাপতি রাসেল আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক নাছির উদ্দিন সুমন ও ইসলামী আন্দোলন বাংলাদেশ তজুমদ্দিন উপজেলা শাখার সকল অঙ্গ সংগঠনের সদস্য, দায়িত্বশীলসহ সাধারণ জনতা।
সমাবেশ শেষে দোয়া মুনাজাত করা হয় এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ তজুমদ্দিন উপজেলা শাখার নেতৃবৃন্দ দেশের শান্তি-শৃঙ্খলা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় আল্লাহর আইন ও সৎ নেতৃত্বের শাসন কায়েম করার জন্য ঐক্যবদ্ধভাবে আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণের আহ্বান জানান।

