নিউজ ডেস্ক
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বিএনপি দেশের সর্বস্তরে ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সেক্রেটারী ইকবাল হোসেন শ্যামল।
দলীয় সকল নেতাকমর্ীদের সাথে নিয়ে রায়পুরা উপজেলা নিবর্াহী অফিসার ও রায়পুরা থানা অফিসার ইনচর্াজ সহ বিভিন্ন দপ্তরের অফিসারদের হাতে ৩১ দফা লিফলেট বিতরন করা হয়। আজ সোমবার (৭ জুলাই) রায়পুরায় ৩১ দফার লিফলেট বিতরণ শেষে রায়পুরা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি বলেন, “বিএনপি প্রণীত ৩১ দফা হলো গণতন্ত্র, উন্নয়ন ও সামাজিক ন্যায় বিচারের সনদ। জনগণের মৌলিক অধিকার পুনরুদ্ধার এবং রাষ্ট্রকে মুক্ত করতে এই দফাগুলোর বাস্তবায়ন অত্যন্ত জরুরি।”
তিনি আরও বলেন, “ভোটাধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত, জনগণের সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত বিএনপি তার শান্তিপূর্ণ আন্দোলন ও কর্মসূচি অব্যাহত রাখবে।”
এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা কিএনপির শিশু বিষয়ক সম্পাদক ও রায়পুরা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন, জেলা বিএনপির সহ অর্ধ বিষয়ক সম্পাদক ও রায়পুরা পৌরসভা সাবেক মেয়র আলহাজ্ব আব্দুল কুদ্দুস মিয়া, রায়পুরা পৌরসভা বিএনপির সভাপতি ইদ্রিস আলী মুন্সি, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পলাশ,সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, উপজেলা যুবদলের আহ্বায়ক আলফাজ উদ্দিন মিঠু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক খালিদ হোসেন নাহিদ মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আখতার হোসেন ও সদস্য সচিব ইয়াকুব আলী, উপজেলা শ্রমিক দলের সভাপতি মূসা মিয়া.সাবেক কমিশনার হাফিজুর রহমান ভুট্টু, সাবেক কমিশনার আমির হোসেন,রায়পুরা পৌরসভা তাঁতি দল সেক্রেটারী বাদল মিয়া, নুরুজ্জামান ভুইয়া, আবুল হোসেন, রুবেল মিয়া,সহ স্থানীয় নেতৃবৃন্দ।
নেতারা জানান, দেশ নেত্রী বিএনপির চেয়ারপার্সন
বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ৩১ দফা বাস্তবায়ন করতে সকলে ঐক্যবন্ধ কাজ করতে হবে। তারা ৩১ দফা শুধু একটি রাজনৈতিক পরিবর্তনের রূপরেখা নয়, বরং এটি দেশের ভবিষ্যৎ গঠনে একটি সুদূরপ্রসারী পরিকল্পনা। ৩১ দফা বাস্তবায়ন করতে সকল নেতাকমর্ী ঐক্যবন্ধভাবে কাজ করতে হবে।

