
আহসানুল হক নয়ন
টানা কয়েকদিনের বৃষ্টিতে সড়কে বিভিন্ন জায়গায় খানাখন্দ সৃষ্ট হয়ে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন অংশে ধীর গতি চলছে যানবাহন। এতে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে দুভোগে পড়েছে যাত্রীরা। বৃহস্পতিবার থেকে উপজেলার আশুগঞ্জ গোলচত্বর থেকে সরাইল বিশ্বরোড (কুট্টাপাড়া মোড়) হয়ে শাহবাজপুর এলাকা পর্যন্ত এ যানজট দেখা যায়। তবে আজ শনিবারও সড়কের ধীর গতিতে চলছে যারবাহন। এতে সড়কের বিভিন্ন স্থানে থেমে থেমে যানজট সৃষ্টি হয়েছে। এতে করে ঘন্টারপর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে এ পথে চলাচলকারী যাত্রীদের।
এদিকে, আশুগঞ্জ গোলচত্বর ও বিশ্বরোড মোড়ে গভীর অসংখ্য গর্তে ধীরগতিতে চলছে পণ্যবাহী গাড়ি। কখনও সেগুলো গর্তে আটকে গিয়ে বিকল হয়ে পড়ছে। ফলে যানজট বাড়ছে। এসব জায়গায় যান চলাচলের গতি নামিয়ে আনতে হচ্ছে ঘণ্টায় ১ থেকে ৫ কিলোমিটারে।
সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি মামুনুর রহমান জানান, ঢাকা-সিলেট মহাসড়কের দুইদিকেই ধীরগতিতে যান চলাচল করছে। দ্রুত সময়ের মধ্যে যান চলাচল স্বাভাবিক হয়ে উঠবে।

