হযরত বেল্লাল
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার সুন্দরগঞ্জে সড়ক দূর্ঘটনায় পরিতোষ চন্দ্র (৪০) নামের এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সুন্দরগঞ্জ-গাইবান্ধা সড়কের রামজীবন ইউনিয়নের সুবর্ণদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন স্থানে। পরিতোষ পাশ্ববর্তী রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার ভরতগান্ডি গ্রামের ধীরেন চন্দ্রের ছেলে। 

থানা পুলিশ ও স্থানীয়দের নিকট থেকে জানা গেছে, পরিতোষ ওই সড়ক দিয়ে মোটরসাইকেলে গাইবান্ধার দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে একটি গরুবাহী ভটভটি গাড়িকে অভারটেক করার সময় বিপরীত দিক থেকে আস একটি সিএনজি সাথে মোটরসাইকের মুখোমুখি সংঘর্ষে পরিতোষ সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। এরই ফাঁকে সিএনজি চালক পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

থানার পুলিশ পরিদর্শক তদন্ত মো. সেলিম রেজা বলেন, পরিতোষের মরদেহ তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এনিয়ে থানায় কোন মামলা হয়নি।