মোস্তাফিজার রহমান
ফুলবাড়ি (কুড়িগ্রাম) প্রতিনিধি

ইসলামিক রিলিফ বাংলাদেশ-এর সুপ্রিম-এশিয়া প্রকল্পের আয়োজনে, কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ইসলামিক রিলিফ বাংলাদেশ-এর ফুলবাড়ী ফিল্ড অফিস প্রশিক্ষন রুমে ৩ দিন ব্যাপী ”দলীয় গতিশীলতা, নেতৃত্ব ও ইসলামি শরিয়া ভিত্তিক আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক” প্রশিক্ষনের উদ্বোধন হয়েছে।

শনিবার ১৯ জুলাই সকাল দশটা থেকে ২১ জুলাই ২০২৫ বিকেল পর্যন্ত এ প্রশিক্ষন চলমান থাকবে। কুড়িগ্রাম জেলা প্রকল্প ব্যবস্থাপক মো. ছাবেদ আলীর সভাপতিত্বে ও উদ্বোধনী অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে শুরু হয় এ প্রশিক্ষন। ”জলবায়ু যোদ্ধা ধরলা মহিলা সমবায় সমিতি লিমিটেড” (এ্যাপেক্স বডি) এর ২০জন সদস্য এ প্রশিক্ষনে অংশগ্রহন করেন। প্রধান সহায়ক অংশগ্রহন কারীদের মাধ্যমে জানতে পারেন এ অঞ্চলের প্রধান সমস্যা হলো বন্যা ও নদী ভাঙ্গন। এর প্রেক্ষীতে তিনি বলেন,” আমাদের প্রত্যেককেই এক একটি জলবায়ু যোদ্ধা হতে হবে এবং জলবায়ু মোকাবেলায় একত্রে কাজ করতে হবে”।

প্রশিক্ষনে প্রধান সহায়ক হিসেবে উপস্থিত ছিলেন, ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার( কান্ট্রি অফিস)মো. আনোযার হোসেন,কমিউনিটি ডেভলপমেন্ট অফিসার (রংপুর)মো. বাবলু খন্দকার, প্রশিক্ষনের সার্বিক সহায়তায় ছিলেন, প্রকল্প কর্মকর্তা(লাইভলিহুড) এ কে এম মাহফুজ আলম,ও কমিউনিটি অর্গানাইর্জা পারভীন আক্তার।