নিউজ ডেস্ক
রাজধানীর উত্তরা দিয়াবাড়ির কাছে মাইলস্টোন কলেজের দেয়াল ঘেঁষে বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে।আইএসপিআর জানিয়েছে, বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে।
প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের কারণে মাইলস্টোন কলেজে আগুন ধরে যায়। উত্তরা, টঙ্গী, পল্লবী, কুর্মিটোলা, মিরপুর, পূর্বাচল ফায়ার স্টেশনের ০৮ টি ইউনিট কাজ করছে।কলেজের ৫০ জনেরও বেশি দগ্ধ ও আহত হয়েছেন। তাদের মধ্যে ৪ শিক্ষার্থীর অবস্থা গুরুতর। অগ্নিদগ্ধদের নেয়া হচ্ছে বার্ন ইনস্টিটিউটে।
বিমান বিধ্বস্ত হওয়ার সময় স্কুলের জুনিয়র শিক্ষার্থীদের ক্লাস চলছিল। ছুটির আগ মুহূর্ত বা ছুটি হবে হবে, এইরকম সময়ে ঘটনাটা ঘটেছে। এক শিক্ষক জানিয়েছেন, “একটা প্রশিক্ষণ যুদ্ধবিমান সরাসরি বিল্ডিংয়ের উপরে পড়ে। সেটা জুনিয়র সেকশনের বিল্ডিংয়ে পড়ে, নার্সারি, ওয়ান, টু, থ্রি- এসব ক্লাস ওই বিল্ডিংয়ে হয়। বিল্ডিংয়ে একেবারে গর্ত হয়ে আগুন ধরে যায়।

