বিজয় কর রতন
মিঠামইন (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের ইটনায় বজ্রপাতে সিরাজুল ইসলাম (৫০) নামের এক মৎস্যজীবী নিহত হয়েছে। তিনি এলংজুড়ি ইউনিয়নের বড়হাতকবিলা আছালতপুর গ্রামের মৃত নবী হোসেনের ছেলে। ঘটনাটি আজ মঙ্গলবার দুপুরে ঘটে।

ইটনা থানার ওসি জাফর ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান নিহত মৎস্যজীবী বাড়ির পাশের বলাকান্দা হাওড়ে ছোট ডিঙ্গী নৌকায় ছিপ বর্শি নিয়ে মাছ ধরতে যায়। সকাল সাড়ে সাতটার দিকে হঠাৎ বজ্রপাতে ডিঙ্গী নৌকায় তিনি ঘটনাস্থলেই মারা যান। অন্যদিকে একই দিন বিকালে ইটনা সদরের বনপুর হাওড়ে ইঞ্জিন চালিত বড় নৌকা নিয়ে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ৪ জন মৎস্যজীবী মারাত্মক আহত হন।

আহতরা হলেন সদরের পাথার হাটি গ্রামের (১) সজল মিয়া ৩০, (২) রাব্বি মিয়া ২০, (৩) রাহিম মিয়া ২৫ , (৪) হবি মিয়া ৩৪। পরে স্থানীয়রা তাদের কে উদ্ধার করে ইটনা হাসপাতালে নিয়ে  আসে। কতৃব্যরত চিকিৎসক ডাঃ কাউছার আহমেদ বলেন আহতদের শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে। বর্তমানে শংকামুক্ত আছে।