মোস্তাফিজার রহমান
‘গড়তে আলোকিত সুন্দর পৃথিবী, এগিয়ে এসো হে প্রিয় মেধাবী’ এই স্লোগানকে সামনে রেখে ফুলবাড়ীতে এসএসসি/দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ আগস্ট) দুপুরে সারাদেশের ন্যায় কুড়িগ্রাম ফুলবাড়ী উপজেলার মডেল মসজিদ ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র হলরুমে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ফুলবাড়ী পশ্চিম থানা শাখার সভাপতি মোঃ মিরাজ হোসেন-এর সভাপতিত্বে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ফুলবাড়ী থানা শাখার আয়োজনে উপজেলার ১শত জন এসএসসি/দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় মানবাধিকার সম্পাদক মোঃ সিফাত আলম।
এসময় আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা শাখা সভাপতি মোঃ মোশারফ হোসেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন) কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি এড.ইয়াসিন আলী সরকার, বাংলাদেশ জামায়েতে ইসলামী ফুলবাড়ী উপজেলা শাখার আমির মাওঃ মোঃ আব্দুল মালেক, সেক্রেটারি মাওঃ মোঃ আব্দুর রহমান সহ আরো অনেকে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফুলবাড়ী উপজেলা শাখার সেক্রেটারি মোঃ বেলাল হোসেন।

