মোঃ আশিকুর রহমান
সারা দেশের ন্যায় আজমিরীগঞ্জ উপজেলা বিএনপি ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ডাঃ সাখাওয়াত হাসান জীবনের নেতৃত্বে ৫ই আগষ্ট ২০২৫ রোজ মঙ্গলবার বিকাল সারে ৫ ঘটিকায় আজমিরীগঞ্জে জুলাই পুনর্জাগরণ উদযাপন উপলক্ষে বিজয় মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।
জনতার গনঅভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার এক বছর পূর্তি উপলক্ষ্যে পৌর শহরের গরু বাজার থেকে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানার সামনে পথসভা অনুষ্ঠিত হয়। আনন্দ মিছিলে বিপুল সংখ্যক নেতাকর্মী ব্যানার-ফেস্টুন, শ্লোগান ও দলীয় স্লোগানে মুখরিত করে শহর প্রদক্ষিণ করেন। মিছিলে নেতৃত্ব দেন মাটি ও মানুষের নেতা ডা. সাখাওয়াত হাসান জীবন। আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ও পৌর শহরের নেতৃবৃন্দ।

