মোস্তাফিজার রহমান
ফুলবাড়ি (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে আজ মঙ্গলবা বিকেল ৩টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ফুলবাড়ী উপজেলা শাখার আয়োজনে আজ ছাত্র জনতার ঐতিহাসিক গণ গণঅভ্যূত্থানের ১ম বর্ষপূর্তি উপলক্ষে বিজয় মিছিলে উপজেলা বিএনপিসহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও সমর্থকরা উপস্থিত ছিলেন। মিছিলটি ফুলবাড়ী জসি মিঞা মডের সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ হতে ফুলবাড়ী উপজেলার সড়কগুলো প্রদক্ষিণ করে এসে কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনা সভা করে।

এসময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ফুলবাড়ী উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি মাহবুব মিয়া এবং জছি মিঞা মাঠে স্বাক্ষাৎকার দেন বাংলাদেশ ছাত্রদল ও যুবদল ফুলবাড়ী উপজেলা শাখার সাবেক সভাপতি শামসুজ্জামান হাসু সহ।