নিউজ ডেস্ক

২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। রোববার (৯ আগস্ট) বিকেলে এ কথা জানান তিনি।

শনিবার (৯ আগস্ট) বিকেলে রংপুরের বিভাগীয় কমিশনার হল রুমে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

সিইসি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর জোর দিচ্ছি আমরা। নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। সেভাবেই প্রস্তুতি নিতে বলা হয়েছে নির্বাচন সংশ্লিষ্ট সব আইনশৃঙ্খলা বাহিনীকে।