আহসানুল হক নয়ন
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় বিজয় র‍্যালি ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌর বিএনপির সহ- সাংগঠনিক সম্পাদক ও নাছির আহমেদের নেতৃত্বে কালাইশ্রী পাড়া থেকে মিছিলটি শুরু হয়।

পরে মিছিলটি জেলা বিএনপির আয়োজনে সরকারি কলেজ মাঠে বিজয় র‍্যালিতে যোগ দেয়। সেখান থেকে বের হয়ে পাওয়ার হাউজ রোড, কালিবাড়ি মোড়, টি.এ. রোড, কান্দিপাড়া মোড়, কুমারশীল মোড়সহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লোকনাথ ট্যাংকের পাড় মাঠে এসে শেষ হয়।

শেষে লোকনাথ ট্যাংকের পাড় মুক্তমঞ্চে সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন  অমল দাস,সুলতান,জসিম মিয়া,জুয়েল মিয়াসহ বিএনপির নেতৃবৃন্দ।