নুরুল কবির
চট্টগ্রামের সাতকানিয়ায় সেনাবাহিনী ও থানা পুলিশের যৌথ অভিযানে ইয়াবা আজিজ নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করতে গিয়ে, চারজন আহত হয়েছে হয়েছে। শনিবার (৯ আগস্ট) রাতে এলাকাবাসীর সহযোগিতায় ইয়াবা আজিজের নিজ বাড়ি থেকে থাকে গ্রেপ্তার করা হয়। আসামি ইয়াবা আজিজ উপজেলার মাদার্শা ইউনিয়নের সমিতি ঘর এলাকার হুসাইন সাওঃ এর ছেলে।
এলাকাবাসী জানান, আজিজ,ওরফে ইয়াবা আজিজ, মাদার্শার একজন কুখ্যাত সন্ত্রাসী। সে বিগত সৈরাচার আমলে বিভিন্ন নেতার আশ্রয়ে প্রশ্রয়ে মাদক বিক্রি করে আসতেছে। গত বছরখানেক আগে শাহাবুদ্দিন হত্যা মামলায় সে গ্রেফতার হয়। জামিন লাভের পর থেকে এলাকায় সে মাদকের একটা গ্যাং তৈরী করে।এলাকাবাসী এই চক্রের ভয়ে আতঙ্কে থাকতে হয়, তার সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য এলাকাবাসীর অতিষ্ঠ। তাই তার সর্বোচ্চ শাস্তি দাবি করেন এলাকাবাসী।
সাতকানিয়া থানা পুলিশ জানায় এলাকাবাসীর পক্ষ থেকে মাদক বিরোধী সালিশি বৈঠকের জন্য তাকে ডাকতে যায় কয়েকজন মানুষ,হঠাৎ বাড়ির ভিতর থেকে ইট পাটকেল ছুটে ৪ এলাকাবাসী গুরুতর জখম হয়, ঘটনাটি এলাকায় জানাজানি হলে, এক পর্যায়ে এলাকার অধিকাংশ মানুষ রাস্তায় নেমে আসে। দীর্ঘক্ষণ সফল অভিযান চালানোর পর সেনাবাহিনী-পুলিশ ও এলাকাবাসীর সহযোগিতায় তাকে গ্রেফতার করা হয়। আহতদের চিকিৎসার জন্য উপজেলা বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

