মোঃ শাহাদাত হোসাইন
শরনখোলা (বাগেরহাট) প্রতিনিধি

দেশের মৎস্যসম্পদের সম্প্রসারণ, সংরক্ষণ, উন্নয়ন এবং টেকসই ব্যবহারে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ সোমবার থেকে আগামী রবিবার জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদযাপিত হতে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় বাগেরহাটের শরণখোলায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১৮ই আগস্ট সকাল ১০ টায় একটি র‍্যালি উপজেলা প্রশাসন চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে শেষ হয়।  পরে উপজেলা মৎস্য কর্মকর্তা অঞ্জন বিশ্বাসের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুদীপ্ত আবাস সিংহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক বেলাল হোসেন মিলন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শরণখোলা থানা পুলিশের অফিসার ইনচার্জ (তদন্ত) শিশির ঘোষ, প্রাণিসম্পদ কর্মকর্তা আল মামুন জুয়েল , ইসলামী আন্দোলন শরণখোলা উপজেলা শাখার সেক্রেটারি মুসা সাইফি। অনুষ্ঠানের উদ্বোধন করেন শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুদীপ্ত কুমার সিংহ।

শরণখোলা উপজেলা মৎস্য কর্মকর্তা অঞ্জন বিশ্বাস বলেন, বাংলাদেশ এখন মৎস্য উৎপাদনে স্বয়ংসম্পুর্ণ হলেও দেশীয় প্রজাতির মাছের টিকে থাকার জন্য বিশেষ উদ্যোগ নিতে হবে। চাষিদের এ বিষয়ে আরও মনযোগী হতে হবে। ১৮ই আগস্ট থেকে ২৪শে আগস্ট পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ এর কার্যক্রম চলমান থাকবে।