মোস্তাফিজার রহমান
ফুলবাড়ীতে ভার্মি কম্পোস্ট সার তৈরি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার ২৪ আগষ্ট সকাল ১০ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ফুলবাড়ী উপজেলার বড়লই গ্রামের আব্দুস সামাদ বসুনিয়ার বাড়িতে উপজেলা কৃষি অফিসের সহযোগিতায়, উদয়াঙ্কুর সেবা সংস্থার বাস্তবায়নে এ ভার্মি কম্পোস্ট সার তৈরির প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
এতে অংশগ্রহণ করেন এলাকার ২৭ জন কমিউনিটি সদস্যপ্রশিক্ষণটিতে অংশ গ্রহণ করেন আয়োজনের মূল উদ্দেশ্য ছিল স্থানীয় কৃষকদের পরিবেশবান্ধব ও টেকসই কৃষি পদ্ধতির সঙ্গে পরিচিত করা এবং নিরাপদ জৈব সার ব্যবহারে আগ্রহী করে তোলা। এ প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা আশরাফুল আলম, সহায়তারী হিসেবে উদয়াঙ্কুর সেবা সংস্থার প্রোগ্রাম অফিসার নুরন নবী ইসলাম।
এ প্রশিক্ষণে যারা অংশ নিয়েছেন তারা জানান,স্থানীয় পর্যায়ে এধরণের কার্যক্রম অব্যাহত থাকলে কম খরচে নিরাপদ খাদ্য উৎপাদন এবং কৃষি ভিত্তিক জীবনমান উন্নয়নের পথে এগিয়ে যাবে।

