বিজয় কর রতন
মিঠামইন (কিশোরগঞ্জ) প্রতিনিধি

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: মিটামইন উপজেলার সদর ইউনিয়নে সোমবার বিকেলে ইসলামপুর গ্ৰামের রাজা মিয়া ( ৪৯) নামক এক গাঁজা বিক্রেতাকে গাঁজা সহ ভ্রাম্যমাণ আদালতের বিচারক রুহুল আমিন শরীফ ( সহকারী কমিশনার ভূমি মিটামইন ) আটক করে।

একি ইউনিয়নের সরকার হাঁটি গ্ৰামের রনি বৈষ্ণব (১৮) কে গাঁজা সহ আটক করে। আটককৃত রাজা মিয়া ইসলামপুর গ্ৰামের ফজলু মিয়ার পুত্র ও রনি বৈষ্ণব মিটামইন সরকার হাঁটির রবিন্দ্র বৈষ্ণবের পুত্র। বিজ্ঞ বিচারক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদক সেবন ও মাদক রাখার দায়ে দুজন কে তিন মাসের কারাদণ্ড সহ অনাদায়ে ৫ হাজার টাকা জরিমানা করে জেল হাজতে পাঠিয়ে দেন ।

এসময় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক ওবায়দুল্লা খান সহ পুলিশ প্রশাসনের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।