আরিফ হোসেন
২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ ও ক্যারিয়ার ক্যারিয়ার কর্মশালার আয়োজন করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ (ইশা), বরিশাল বিশ্ববিদ্যালয়। বুধবার (২৭শে আগস্ট)বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে নবীন বরণ ও কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের নোটবুক, কলম, হাতপাখা ও সংগঠনের পরিচিতি দিয়ে বরণ করে নেয়া হয়। ইশার ববি শাখার সাধারণ সম্পাদক মুহাম্মাদ মাসুম বিল্লাহর সঞ্চালনায় সভাপতিত্ব করেন হাসিবুল হোসেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্তমান সময়ের অন্যতম গবেষক, লেখক, রাষ্ট্রচিন্তক শাইখ মুসা আল হাফিজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পাদক মুহাম্মাদ আশিকুল ইসলাম। বিশ্ববিদ্যালয় জীবনে শিক্ষার্থীদের করণীয় বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করেন অতিথিবৃন্দ। জাগতিক শিক্ষার পাশাপাশি বক্তারা গুরুত্ব দেন নৈতিক শিক্ষার উপর। পাশাপাশি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ শিক্ষার্থীরা যেসকল ক্ষেত্রে তাদের সফলতার স্বাক্ষর রেখেছে তা এখানে আলোচনায় উঠে আসে। নবীনদের কাছে সংগঠনের আহ্বান পৌছে দেয়া হয়।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি শাহীন মাহমুদ ও হাসান মাহমুদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খালিদ হাসান, বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক ইব্রাহীম খান, প্রশিক্ষণ সম্পাদক এনামুল হক, দাওয়াহ সম্পাদক কাউসার আহমেদ, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক মেহেদি হাসানসহ আমেলা ও অনুষদ কমিটির সাবেক ও বর্তমান দায়িত্বশীল ও বিভিন্ন বিভাগের নবীন শিক্ষার্থীবৃন্দ।

