বিজয় কর রতন
মিটামইন উপজেলা প্রশাসনের আয়োজনে ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি ( এডিপি) এর অর্থায়নে ৩৭ লক্ষ ৮২ হাজার টাকা ব্যয়ে বিভিন্ন প্রতিষ্ঠান ও উপকার ভোগিদের মাঝে নানান সামগ্রী বিতরণ করেন।
উপজেলা নিবার্হী কর্মকর্তা খাঁন মোহাম্মদ আব্দুল্লা আল মামুন এর সভাপতিত্বে বিতরণ সভায় আলোচনা করেন, মিজানুর রহমান ( একাডেমী সুপার ভাইজার) , মোঃ ফয়জুর রাজ্জাক ( উপজেলা প্রকৌশলী) , কোহিনুর আক্তার ( শিক্ষিকা) , মোঃ শফিকুল ইসলাম ( উপজেলা সমাজসেবা কর্মকর্তা), মোঃ নজরুল ইসলাম ( ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা) , দেওয়ান জহির ইয়ার চৌধুরী ( শিক্ষক) , ভানু রঞ্জন বিশ্বাস ( শিক্ষক), হাদিউল ইসলাম ( শিক্ষক) , প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সাদিকুর রহমান।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এইচএম জাহিদুল আলম জাহাঙ্গীর সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, ছাত্র-ছাত্রী , প্রতিবন্ধী, জেলে সম্প্রদায়সহ উপকারভোগি ব্যাক্তিগন । উপজেলা প্রকৌশলী ফায়জুর রাজ্জাক জানান, বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় ২০২৪-২৫ অর্থবছরে ৩৭ লক্ষ ৮২ হাজার টাকা ব্যয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ছাত্র-ছাত্রীদের জন্য ব্রেঞ্চ, বাই সাইকেল, কম্পিউটার, প্রিন্টার, স্কুল ব্যাগ, আলমারি, খেলার সামগ্রী, মাছ ধরার জালসহ বর্ষাকালে ছাত্র ছাত্রীদের পারাপারের জন্য প্রাথমিক ভাবে চারিগ্ৰাম উচ্চ বিদ্যালয় ও চারিগ্ৰাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুটি নৌকা হস্তান্তর করা হয়। পর্যায়ক্রমে আরো নৌকা দেওয়া হবে। এছাড়া ও ২৫ জন জেলেদের মাঝে জাল বিতরণ করা হয়।
প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, উপকার ভোগি ও সেলাই প্রশিক্ষণার্থীদের মাঝে সেলাই মেশিন সহ নানান সামগ্রী বিতরণ করা হয়। উপজেলা নিবার্হী কর্মকর্তা খাঁন মোহাম্মদ আব্দুল্লা আল মামুন এসকল প্রতিষ্ঠান ও উপকার ভোগিদের মাঝে আনুষ্ঠানিকভাবে বিতরণ কাজে অংশ নেয়। তিনি আরো বলেন উপজেলা নিবার্হী কর্মকর্তার মহোদয়ের ঐকান্তিক চেষ্টা ও পরামর্শে এসকল উদ্দ্যোগ নেওয়া হয়। পর্যায়ক্রমে আরো সামগ্রী বিতরণ করা হবে।

