নিউজ ডেস্ক
নরসিংদীর রায়পুরা উপজেলা শাখা ছাত্রদলের সাবেক সেক্রেটারী, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের রায়পুরা উপজেলা শাখা নবগঠিত কমিটির আহ্বায়ক দিপক দত্ত এবং সদস্য সচিব সবুজ নন্দীর নেতৃত্বে কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খাইরুল কবির খোকনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে।
আজ বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের রায়পুরা উপজেলা শাখা নবগঠিত কমিটির দিপক দত্তকে আহ্বায়ক এবং সবুজ নন্দীকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। নরসিংদী জেলা পূজা উদযাপন ফ্রন্ট এর আহ্বায়ক দীপক কুমার বর্মন প্রিন্স ও সদস্য সচিব মিঠু রঞ্জন ধর এর মাধ্যমে এই কমিটির অনুমোদন প্রদান করা হয়েছে।
এ সময় নব গঠিত কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন তারা হলেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের রায়পুরা উপজেলা শাখা নবগঠিত কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক পবিত্র বিশ্বাস, যুগ্ম আহ্বায়ক এড. তাপস কুমার গোস্বামী, যুগ্ম আহ্বায়ক শংকর দত্ত, যুগ্ম আহ্বায়ক অলক ঘোষ, যুগ্ম আহ্বায়ক শান্ত বণিক, যুগ্ম আহ্বায়ক দেবব্রত রায় (চন্দন), যুগ্ম আহ্বায়ক রঞ্জন কুমার সাহা, যুগ্ম আহ্বায়ক বিপ্লব কুমার সাহা, যুগ্ম আহ্বায়ক রাজিব ঘোপ, যুগ্ম আহ্বায়ক ডা: মৃত্যঞ্জয় সাহা (মিতু), যুগ্ম আহ্বায়ক শান্তি রঞ্জন দাস, যুগ্ম আহ্বায়ক ডা: ডালিম দত্ত, যুগ্ম আহ্বায়ক ডা: দিপক কুমার দাস, সদস্য সমির কুমার রায়, সদস্য বিজয় চন্দ্র পাল, সদস্য দুলাল প্রামানিক, সদস্য নিরঞ্জন কুমার বিশ্বাস, সদস্য টিটু রঞ্জন রায়, সদস্য শীতল চন্দ্র বিশ্বাস, সদস্য মানিক সাহা, সদস্য সাধন দাস, সদস্য তন্ময় সাহা, সদস্য মিন্টু বর্মন, সদস্য বিমল দাস, সদস্য ঝুটন চন্দ্র দাস, সদস্য চন্দন কর্মকার, সদস্য অন্ময় সাহা, সদস্য প্রনয় চন্দ্র পাল প্রমুখ।

