মোঃ আশিকুর রহমান
আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

হবিগঞ্জের আজমিরীগঞ্জে বর্তমানে রোপা আমন চাষের জন্য কৃষকরা জমিতে ধানের চারা রোপণ করছেন। অকাল বৃষ্টি এই কাজে কৃষকদের জন্য সহায়ক হয়েছে, এবং শ্রমিকরাও কৃষি কাজে ব্যস্ত সময় পার করছেন। 

আজমিরীগঞ্জ উপজেলায় রোপা আমন ধানের চারা রোপণের কাজ পুরোদমে শুরু হয়েছে, যা এই মৌসুমের কৃষি কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ অংশ।

কৃষকরা বীজতলা তৈরি করে চারা উৎপাদন করেছেন এবং এখন সেই চারাগুলো জমিতে রোপণ করতে ব্যস্ত আছেন। চলতি মৌসুমে কাঙ্ক্ষিত বৃষ্টিপাত হওয়ায় কৃষি পরিবেশ অনুকূল রয়েছে, যা চারা রোপণের কাজকে ত্বরান্বিত করেছে। কৃষক ও কৃষি শ্রমিকরা সবাই একসাথে চারা রোপণের কাজে অংশগ্রহণ করছেন এবং এই কাজে তাদের ব্যস্ততা বেড়েছে।

কৃষকরা লক্ষ্যমাত্রার চেয়ে বেশি বীজ চারা উৎপাদন করার প্রচেষ্টা করছেন, যা এই এলাকার কৃষি অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা যায়। উপজেলা কৃষি অধিদপ্তর সুত্রে জানাযায়, এ উপজেলার পাচঁটি ইউনিয়ন ও একটি পৌরসভায় ৭ হাজার ৮২০ হেক্টর জমিকে রোপা আমন আবাদের লক্ষ্য মাত্রা ধরা হয়েছে।

এপর্যন্ত ৮০ হেক্টর জমিতে ধান গাছের ছারা রোপন করা হয়েছে।এছাড়া ৭ হাজার ৮২০ হেক্টর জমি আবাদের জন্য ৩ শ’ ৭২ হেক্টর জমিতে বিনা ৭,১৭,২২ ব্রী ধান ৪৯, ৭৫, ৮৭, ১০৩ জাতসহ বিভিন্ন জাত ধানের বীজ তলা তৈরী করা হয়েছে।সরেজমিনে উপজেলার বিভিন্ন হাওরে ঘুরে দেখা গেছে, জমিতে হালচাষ ও চারা রোপন চলছে সকাল থেকে বিকাল পর্যন্ত। কিছু এলাকা বীজতলা থেকে ধানের চারাগাছ সংগ্রহ করে জমিতে ধানের চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা।

১ ৩নং জলসুখা ইউনিয়নের আরজু মিয়া  বলেন, তিনি এ মৌসুমে ১২ কিয়ার জমি রোপা আমন ধানের আবাদ করেছেন। প্রাকৃতিক দুর্যোগ না হলে ফলন ভালো হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

৫ নং শিবপাশা ইউনিয়নের কৃষক জমির উদ্দিন  জানান, আমন ধান আবাদ বীজতলা থেকে শুরু করে চারা রোপন পর্যন্ত পুরোটাই বৃষ্টির পানির উপর নির্ভশীল। প্রকৃতি অনুকূলে থাকলে এবার আমন উৎপাদ বৃদ্ধি পাবে।উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রুহুল আমিন বলেন, এ উপজেলায় বিভিন্ন প্রজাতির ধানের ৩৭২ হেক্টর জমিতে রোপা আমনের বীজ তলায় ধানের চারা উৎপাদন করা হয়েছে। চারা রোপন করা হয়েছে। এ পর্যন্ত ৮০ হেক্টর জমিতে রোপা আমন আবাদ করা হয়েছে। চলতি মৌসুমে কাঙ্ক্ষিত বৃষ্টিপাত হওয়ায় কৃষি পরিবেশ অনুকূল রয়েছে, ফলন  ভালো হওয়ার আশা ব্যাক্ত করেন।