নিউজ ডেস্ক

সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা মেজর জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন আসন্ন শারদীয় দুর্গাপূজায় প্রতিমা বিসর্জন সন্ধ্যা ৭টার মধ্যে সম্পন্ন করতে হবে।

পূজামণ্ডপ কমিটির পক্ষ থেকে এ বছর কোনো ধরনের উদ্বেগ প্রকাশ করা হয়নি জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, এবার দুর্গাপূজা ঘিরে কোনো ধরনের হুমকি নেই। শান্তিপূর্ণ পরিবেশেই সারাদেশে পূজা উদযাপিত হবে। যারা দুষ্কৃতিকারী তারা সবজায়গাতেই বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করবে।

এ বছর পূজামণ্ডপ ও দুর্গাপূজার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, র‍্যাব, বিজিবি ও আনসারের পাশাপাশি সশস্ত্র বাহিনীও নিয়োজিত থাকবে বলে যোগ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

তিনি বলেন জানান, এখন পর্যন্ত তালিকা অনুযায়ী সারাদেশে ৩১ হাজার ৫৭৬ টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। এখনো পর্যন্ত পূর্ণাঙ্গ তালিকা আসেনি। তবে আনুমানিক ৩৩ হাজার পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে বলে ধারণা করা হচ্ছে।