মোঃ হাছনাইন
ভোলায় দারুল হাদিস কামিল মাদ্রাসার মোহাদ্দিস, সদর উপজেলা মসজিদের খতিব, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ ভোলা জেলা উত্তর শাখার সদস্য ও ইসলামী ঐক্য আন্দোলনের জেলা সেক্রেটারি মাওলানা মোঃ আমিনুল হক নোমানীকে নিজ বাড়িতে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও শোক র্যালি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর ২০২৫) দুপুর ১২টায় ভোলা শহরের হাটখোলা জামে মসজিদ প্রাঙ্গণে বিক্ষোভ ও শোক র্যালীর পূর্বে এক সমাবেশ অনুষ্টিত হয়েছে। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছিন কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মোবাশ্বিরুল হক নাঈম, ইসলামী আন্দোলনের বাংলাদেশের ভোলা জেলা উত্তরের সভাপতি মাওলানা আতাউর রহমান মোমতাজী, সহ-সভাপতি মাওলানা ওবায়েদ বিন মোস্তফা, সাধারণ সম্পাদক মাওলানা তরিকুল ইসলাম তারেক, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইউসুফ আদনান, ভোলা জেলা হেফাজত ইসলামের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান আজাদী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র যুগ্ম আহ্বায়ক মাকছুদুর রহমান, জেলা ঈমাম সমিতির সভাপতি মাওলানা মীর বেলায়েত হোসেন, জেলা শিক্ষক সমিতির সেক্রেটারি হাসান মিজানুর রহমান মিঠু ও ইসলামী ঐক্য আন্দোলনের স্থানীয় নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, হত্যার ৪৮ ঘন্টা পেড়িয়ে গেলেও হত্যাকরীদের গ্রেফতারে কোনো কার্যকরী ভূমিকা প্রত্যক্ষ না হওয়ায় প্রশাসনের ব্যার্থতা প্রকাশ পেয়েছে। এসময় বক্তারা স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে সদর থানা ওসি আবু শাহাদাত মো: হাছনাইন পারভেজ, পুলিশ সুপার শরীফুল হক ও জেলা প্রশাসক মো: আজাদ জাহানের অপসারনের দাবি জানান। বক্তারা অনতিবিলম্বে মাওলানা নোমানীর হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবী জানান। অন্যথায় ভোলার তৌহিদী জনতা ভবিষ্যতে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে বলেও হুশিয়ারি প্রদান করেন।
এ সময় বক্তারা হত্যাকারীদের গ্রেফতার ও বিচার দাবীতে আগামী ১৩ সেপ্টেম্বর ২০২৫ , শনিবার, ২ঘটিকার সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা শাখার উদ্যোগে আয়োজিত গণসমাবেশে ভোলা সরকারি স্কুল মাঠে বৃহত্তর সমাবেশ অনুষ্ঠানের ঘোষণা দেন। পরে সমাবেশ শেষে ভোলা হাটখোলা জামে মসজিদ প্রাঙ্গণ বাজার থেকে বিক্ষোভ ও শোকা র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে তাদের পূর্ব ঘোষিত কর্মসূচি শেষ করেন ।

