নিউজ ডেস্ক

দেশের তিন জেলায় নতুন ডিসি নিয়োগ দিয়েছে সরকার। জেলাগুলো হলো- চট্টগ্রাম, নওগাঁ ও নরসিংদী।রোববার (২১ সেপ্টেম্বর) এ তিন জেলায় ডিসি নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

নওগাঁর ডিসি মোহাম্মদ আব্দুল আউয়ালকে চট্টগ্রামের ডিসি পদে বদলি করা হয়েছে।

আর স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব মোহাম্মদ আনোয়ার হোসাইন নরসিংদী এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মনিরা হক নওগাঁর ডিসি হিসেবে নিয়োগ পেয়েছেন।

চট্টগ্রামের ডিসি ফরিদা খানমকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে বদলি করা হয়েছে। অন্যদিকে, স্থানীয় সরকার বিভাগের উপসচিব নিয়োগ পেয়েছেন নরসিংদীর ডিসি মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী।