বিজয় কর রতন
মিঠামইন (কিশোরগঞ্জ) প্রতিনিধি

মিটামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের খলাপাড়া গ্ৰামে শুক্রবার দুপুরে পারিবারিক কলহের জেরে মক্তু মিয়া ( ৫৫) , নামক এক ব্যক্তি কে একই পরিবারের ছোট ভাই মফিজের মেয়ের জামাই সোহেল মিয়া (২৮) , লাঠি ও ইটের আঘাতে তার চাচা শশুর কে মেরে ফেলে।

ঘটনার পর এলাকাবাসী তাৎক্ষণিক মক্তু মিয়া কে মিটামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার সংবাদ পেয়ে পুলিশ হাসপাতালে যানএবং লাশ থানায় নিয়ে আসেন। লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে।

অন্যদিকে ঘটনা স্থলে মিটামইন থানার এস,আই রিয়াজ সহ সঙ্গীয় পুলিশ অবস্থান করছেন। জানা যায়, নিহত মক্তু মিয়া খলাপাড়া গ্ৰামের মৃত আব্দুল মালেকের পুত্র। তারা ৩ ভাই মস্তুু মিয়া, মক্তু মিয়া, মফিজ মিয়া, নিহত মক্তু ভাইদের মধ্যে দ্বিতীয়।

ঘটনার দিন পারিবারিক কলহের কারণে ছোট ভাই মফিজ এর মেয়ের ঘর জামাই সোহেল মিয়া ও শাশুড়ি জায়েদা বেগম একত্রে মক্তু মিয়ার উপর ঝাপিয়ে পড়ে। এসময় প্রতক্ষ্যদর্শীর মতে , জামাই সোহেল চাচা শশুর মক্তু মিয়া কে কোদাল এর হাতল ও ইট দিয়ে মাথায় আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।

ঘটনার পর মফিজ এর পরিবারের লোকজন পালিয়ে গিয়েছে । জামাই সোহেল একই ইউনিয়নের ভরা গ্ৰামের আসির মিয়ার পুত্র। সে ও পলাতক রয়েছে । মিটামইন থানার ওসি আলমগীর কবির জানান, লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ প্রেরণ করা হবে । এখন পর্যন্ত কোন অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আসামীর গ্ৰেফতারের চেষ্টা চলছে।