মোঃ বনি
হরিনাকুন্ডু (ঝিনাইদহ) প্রতিনিধি

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে ইউপি সদস্যের অকাল মৃত্যুর ঘটনা ঘটেছে । উপজেলার ৩নং তাহেরহুদা ইউনিয়নের ধুলিয়া গ্রামের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আরিফুল ইসলাম (আরিফ) তিনি ইন্তে’কাল করেছেন।

শনিবার (১১ অক্টোবর) রাত ৩ ঘটিকায় নিজ বাসায় ইন্তেকা’ল করেন তিনি। স্থানীয় সূত্রে জানা যায় তিনি দীর্ঘ দিন ধরে কিডনি রোগাক্রান্ত হয়ে অসুস্থ ছিলেন। তার এই অকাল মৃত্যুতে পরিবার, প্রতিবেশী ও সহকর্মীদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া। ইউপি সদস্য আরিফুল ইসলাম আরিফের মৃত্যুতে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তার শুভাকাঙ্ক্ষীরা।

এদিকে তাহেরহুদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনজুর রাশেদ  জানান, ঘটনাটি আমি সকালে জানতে পেরে দ্রুতই চলে এসেছিলাম মেম্বারের বাড়িতে,আরিফুল ইসলাম আরিফ তিন একজন ভালো মানুষ ছিলেন। কখনো কারোর প্রতি উচ্চ স্বরে কথা বা দুর্ব্যবহার করেননি। আমাদের ইউপি পরিষদের একজন স্টাফ হিসেবে খুবই ভালো মানুষ ছিলেন তিনি। তিনি আরো জানান এই ইউপি মেম্বার দীর্ঘ দুই বছর ধরে অসুস্থ ছিলেন। তার এই অকাল মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ঐ জনপ্রতিনিধি। সেই সাথে পরিষদের পক্ষ থেকে সার্বিক  সহযোগিতা করার  কথা জানান তিনি।