বিজয় কর রতন
কিশোরগঞ্জ জেলার ইটনা সেনা ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার মোঃ আলাউদ্দিনের নেতৃত্বে সোমবার যৌথ বাহিনী ইটনা উপজেলার জয়সিদ্ধি গ্ৰামে অভিযান চালিয়ে ১৯০ পিস ইয়াবা ও ২ টি মোবাইল ফোন সহ উচ্ছাস মিয়া ( ৩৫) নামে এক মাদক ব্যবসায়ী কে আটক করেছে। আটককৃত উচ্ছাস জয়সিদ্ধি গ্ৰামের ইদ্রিস মিয়ার পুত্র। গ্ৰেফতারকৃত উচ্ছাস কে জব্দ করা মাদক মোবাইল ফোন সহ ইটনা থানায় হস্তান্তর করেন।
এ ব্যাপারে পুলিশ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চালিয়েছে। জানা যায়, উচ্ছাস দীর্ঘদিন যাবত এলাকায় মাদকের ব্যবসা চালিয়ে আসছে। একই ওয়ারেন্ট অফিসার মোঃ আলাউদ্দিন এর পূর্বে ১৯ ই অক্টোবর রবিবার অষ্টগ্রাম উপজেলার কলাপাড়া গ্ৰামে যৌথ বাহিনীর অভিযান চালিয়ে আনসার আলী মেম্বার (৫৫) নামে অপর এক মাদক ব্যবসায়ী কে ১৫৬ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেন। আনসার আলী কলাপাড়া গ্ৰামের ইদ্রিস আলীর পুত্র। এ ব্যাপারে অষ্টগ্রাম থানায় আসামি সহ জব্দকৃত মাদক হস্তান্তর করা হয়। আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

