মোঃ কামরুল ইসলাম খান
ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহ ফুলপুরে ৩১ দফা বাস্তবায়ন এক বিশাল গণমিছিল করেছে বিএনপি ও অঙ্গসংগঠন।

গণমিছিলে উপজেলার ১০ ইউনিয়ন ও একটি পৌরসভা বিপুল সংখ্যক নেতা-কর্মী ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।ব্যানার ফেস্টুন ও দলের পতাকা হাতে নিয়ে তারা ৩১ দফা বাস্তবায়নের আহ্বান জানান।

শনিবার ২৫ অক্টোবর গণ মিছিলটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে গোলচত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে ‘গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন সফল করার’ আহ্বান জানান।

গণমিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা জানান আগামী জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-২ (ফুলপুর তারাকান্দ) আসনটি বিএনপি ও দেশনায়ক তারেক রহমানের জন্য ‘উপহার’ হিসেবে জয়ের অঙ্গীকার নিয়ে কাজ করছেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহ্বায়ক,তারাকান্দা উপজেলার সাবেক চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশী,মোঃ মোতাহার হোসেন তালুকদার তার নেতৃত্বে আজ ৩১ দফার বাস্তবায়নের জনতার ঢল নামা গণমিছিল জনসমুদ্রে পরিণত হয়েছে,

গণমিছিলে জনতার উচ্ছ্বাস গণতন্ত্রের প্রত্যয়ে মুখরিত হয়ে উঠেছে—তার হাতে ধরা লিফলেটগুলো যেন নাগরিক অধিকারের অগ্নিস্ফুলিঙ্গ হয়ে উঠেছে,যা পথচারী পদোকানদার ও বিভিন্ন পেশার মানুষের হৃদয়ে আশার অঙ্কুরে পরিণত হয়েছে এই গণমিছিলকে ফুলপুরে স্মরণকালের সর্বোচ্চ বলে আখ্যায়িত করেন নেতাকর্মীরা।

গণমিছিলের প্রধান অতিথির বক্তব্যে গণমিছিলকে জনসমুদ্র পরিণত সকলকে কৃতজ্ঞতা জানিয়ে আবেগে আপ্লুত কন্ঠে মোতাহার হোসেন তালুকদার বলেন ,”ময়মনসিংহ -২ আসনটি তারুণ্যের অহংকার তারেক রহমানকে উপহার দিতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।