বিজয় কর রতন
মিটামইন উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সমন্বয়ে ৭ ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা বিএনপি কর্তৃক আলোচনা সভা ও আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
আনন্দ শোভাযাত্রাটি মিটামইন উপজেলা বিএনপির অফিস কার্যালয়ের সামনে থেকে শুরু করে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাজার সেডে এসে শেষ হয়। উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট জাহিদুল আলম জাহাঙ্গীরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য আলমগীর শিকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামাল পাশা, উপজেলা যুব দলের আহ্বায়ক ইমরান হোসেন জেরি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লা মিয়া সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী আলোচনায় অংশ নেয়।
উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর ৭ ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিস্তারিত বর্ণনা দিয়ে বক্তব্য রাখেন। এসময় বিভিন্ন ইউনিয়ন থেকে আগত শত শত নেতাকর্মী এ আলোচনা সভায় অংশ নেয়।

