নিউজ ডেস্ক

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ভিডিও কনটেন্ট উদ্বোধন অনুষ্ঠানে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জনগণই আওয়ামী দোষর নামক ভাইরাসকে লকডাউন দিয়ে রেখেছে, আর তারা অবৈধ ক্ষমতা পুনরুদ্ধারে উল্টো জনগণকে লকডাউন দিচ্ছে।

রিজভী বলেন, জনগণ যে টাকা সঞ্চয় করে—পোস্ট অফিসে করে, ব্যাংকে করে, আর্থিক প্রতিষ্ঠানে করে—সেই সব প্রতিষ্ঠানের কোষাগার লুট করেছিল পতিত রাজনৈতিক দলের নেতারা, তাদের ব্যবসায়ীরা এবং প্রধানমন্ত্রীর সাঙ্গোপাঙ্গরা। এটি কোনো মিথ্যা নয়। লাখ লাখ কোটি টাকা তারা পাচার করেছে পদ্মা সেতুর নামে, মেট্রোরেলের নামে, ফ্লাইওভারের নামে। ১০০ টাকা নিয়েছে, ২ টাকা খরচ করেছে, আর ৯৮ টাকা আত্মসাৎ করেছে। আজ এটা প্রমাণিত।