বিজয় কর রতন
মিঠামইন (কিশোরগঞ্জ) প্রতিনিধি


কিশোরগঞ্জের মিটামইনে বিএনপির আনন্দ মিছিল থেকে সাবেক রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদের গ্ৰামের বাড়ি মিটামইনের কামালপুরে হামলা ও ভাংচুরের ঘটনার অভিযোগ উঠেছে । সোমবার ১৭ ই নভেম্বর রাতে কোন এক সময় সংগঠিত এ ঘটনায় বাড়ির দরজা জানালা ও আসবাবপত্র ভাঙচুর করা হয়।

তবে এ সময় বাড়িতে কেউ এই ছিলো না। তারা সকলেই বিভিন্ন মামলায় পলাতক রয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, জুলাই গণঅভ্যুত্থানে সংগঠিত মানবতাবিরোধী অপরাধ মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আসাদুজ্জামান খাঁন কামালের মৃত্যুদণ্ডাদেশ সন্তুষ্টি জানিয়ে উপজেলা বিএনপির উদ্যোগে সোমবার রাতে মিটামইন বাজার থেকে একটি আনন্দ মিছিল বের করা হয়।

প্রায় ৬০ থেকে ৭০ জন নেতাকর্মী এই মিছিলে অংশ নেয়। মিছিল শেষে কিছু সকলেই যার যার বাড়িতে চলে গেলেও কিছু কিছু কর্মী সাবেক রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদের বাড়িতে প্রবেশ করে পরে বাড়ির মূল দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে জানালা ও আসবাবপত্র সহ ঘরের বিভিন্ন মালামাল ভাংচুর করে।

মিটামইন থানার ডিউটি অফিসার আল মোমেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ডিউটি অফিসার আরো জানান, এ ঘটনায় দুপুর পর্যন্ত কেউ কোন অভিযোগ করেননি কাউকে আটক করা হয়নি ঘটনার পর পর এলাকায় পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

মিটামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর ভাংচুরের অভিযোগ অস্বীকার করে বলেন, আমরা সন্ধ্যা ৭ টায় মিটামইন সদরে একটি আনন্দ মিছিল করেছে। এরপর বিএনপির নাম করে গভীর রাতে অন্য কেউ মিছিল করে এরকম অঘটনের সুযোগ নিয়েছে ।

এর সাথে বিএনপি জড়িত নয় । ওসি আলমগীর কবির জানান, সেখানে সেনাবাহিনীর সদস্যরাও টহলে রয়েছেন। এ ঘটনায় আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত থানায় কেউ কোন অভিযোগ করেননি । কাউকে আটক ও করা হয়নি ।