মোঃ হাছনাইন
আগামীকাল ১৯ নভেম্বর ২০২৫, বুধবার, তজুমদ্দিন উপজেলার শশীগঞ্জ মধ্য বাজার, চৌধুরী মার্কেট, বাসস্ট্যান্ড চত্বরে বাংলাদেশ মুজাহিদ কমিটি তজুমদ্দিন উপজেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে এক বৃহৎ ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির।
ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ নসিয়ত পেশ করবেন, নায়েবে আমিরুল মুজাহিদীন হজরত মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম (শায়েখে চরমোনাই)। তাঁর আগমন উপলক্ষে উপজেলা জুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন—
আলহাজ্ব মাওলানা অধ্যক্ষ মোহাম্মদ মোসলেহউদ্দিন, সংসদ সদস্য পদপ্রার্থী, ভোলা–৩ (লালমোহন–তজুমদ্দিন)।
এ ছাড়া আরও বয়ান রাখবেন—আলহাজ্ব হজরত মাওলানা মোসলেহউদ্দিন ইসলামপুরী, মুহতামিম, জামিয়া হোসাইনিয়া মদিনাতুল উলুম ইসলামপুর, তজুমদ্দিন;
এবং হাফেজ মাওলানা শোয়াইব মাহমুদ রাহমানী, পরিচালক, আল কেরাতুল কোরআন মাদ্রাসা, বোরহানউদ্দিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আলহাজ্ব মাওলানা আবুল কাশেম, ছদর, বাংলাদেশ মুজাহিদ কমিটি, তজুমদ্দিন উপজেলা শাখা।
আয়োজক কমিটির পক্ষ থেকে সকল ধর্মপ্রাণ মুসল্লিকে বাদ আছর থেকে শুরু হওয়া এ মাহফিলে দলে দলে যোগদানের আহ্বান জানানো হয়েছে।

