বিজয় কর রতন
মিটামইন উপজেলার গোপদীঘী ইউনিয়নে শনিবার (২২ ই নভেম্বর) , বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি’র) গোপদীঘী ইউনিয়ন শাখার উদ্যোগে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স মাঠে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়।
কর্মীসভায় প্রধান অতিথি ছিলেন, কিশোরগঞ্জ – ৪ আসনের মনোনয়ন প্রাপ্ত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এডভোকেট ফজলুর রহমান। বিকাল আনুমানিক ৪ টা সময় গোপদীঘী ইউনিয়নের পশ্চিম শরিফপুর থেকে আব্দুল কাদির মাষ্টার ও মফিজ উদ্দিনের নেতৃত্বে একটি মিছিল সভাস্থলে আসার পথে শরিফপুর ব্রিজের নিকটে আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিলে হামলা চালায়।
এতে বিএনপির ৫ নেতাকর্মী আহত হয় । জানা যায়,৮ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক বাবলু মেম্বার ও নূর ইসলামের নেতৃত্বে আওয়ামী লীগের একটি গ্ৰুপ মিছিলে হামলা চালায়। এসময় তাদের হাতে দেশীয় অস্ত্র দা বল্লম ছিল।
হামলায় বিএনপির ৫ কর্মী আহত হয়। গুরুতর আহতরা হলেন, আকাইদ ( ২৫) ,ও জোনাইদ আহমেদ ( ২৯)। তাদের বাড়ি পশ্চিম শরিফপুর। ঘটনার পর আহতদের মিটামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বিএনপি নেতা আব্দুল কাদির মাষ্টার আরো জানান, বাবলু মেম্বার এর বিরুদ্ধে ৫ ই আগষ্টের পর মিটামইন থানায় অফিস ভাংচুরের মামলায় তাকে আসামি করা হয়।
সে বর্তমানে একটি মামলায় জামিনে রয়েছে। রিপোর্ট লিখা পর্যন্ত থানায় কোন অভিযোগ দায়ের করা হয়নি। মিটামইন থানার ওসি আলমগীর কবির জানান, বিষয়টি একজন মহিলা ফোন করে জানিয়েছেন। তবে এখন পর্যন্ত কোন অভিযোগ পায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
অন্যদিকে বিএনপির বাচ্চু গ্ৰুপের নেতা নূরুল হক বাচ্চু জানান, কর্মীসভা শেষে তার লোকজনের উপর বিএনপির অপর গ্রুপের কর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন।

