মোঃ শাহ আলম
মাধবপুর হালুয়াপাড়া মিনি নাইট ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫এর মেগা ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৪ আসনের জনসাধারণের নেতা এডভোকেট আমিনুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা বার বার নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট সুফিয়া আক্তার হেলেন,হালুয়াপাড়া গ্রামের বর্তমান মেম্বার আব্দুল আহাদ সুনর,উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক সদস্য-মোসলেম উদ্দিন মুসলিম, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক- মনিরুল ইসলাম মন্টি,যুবদলের যুগ্ম আহ্বায়ক-শেখ শামীম আহমেদ, উপজেলা যুবদলের আহ্বায়ক সদস্য-মোবারক হোসেন মোয়াজ্জিল,শাহজালাল সরকারি কলেজ ছাত্রদলের সহ সভাপতি ইশতিয়াক আহমেদ ইমন, আয়োজক কমিটিতে ছিলেন হৃদয়, জুয়েল, ইয়ামিন, উজ্জ্বল, সুজন, তুহিন, সাচ্ছু, রিয়াদ, জাবেদ, হেলাল।
উক্ত খেলায় হালুয়াপাড়া একাদশ কে হারিয়ে শান্তিপাড়া একাদশ মাধবপুর ৩২রানে বিজয় হয়। পরে বিজয়ী কে পুরষ্কার বিতরণ করার মধ্য দিয়ে খেলা সমাপনী করা হয়েছে।

