নুরুল কবির
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি


চট্টগ্রামের সাতকানিয়ায় দীর্ঘদিন ধরে অবহেলিত উত্তর ঢেমশা ৫নং ওয়ার্ডের মাইজপাড়া হালদা সড়কে উন্নয়ন কাজ শুরু হওয়ায় এলাকার বাসীর মাঝে আনন্দের ভিড় দেখা দিয়েছে। বর্ষাকালে জলাবদ্ধতার কারণে সড়কটি চলাচলের অযোগ্য হয়ে যেত, ফলে স্কুল-মাদ্রাসার ছাত্রছাত্রী ও পথচারীদের জন্য বিকল্প রাস্তা ছাড়া চলাচল ছিল কঠিন।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) হালদা সড়কের ব্রিক সলিং দ্বারা উন্নয়ন কাজের পরিদর্শন ও সার্বিক তদারকি করেন ৮নং ঢেমশা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আবু তাহের।


ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আবু তাহের বলেন, ঢেমশা ইউনিয়নে বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্প চলছে। মাইজপাড়া বাসীর অনেক দিনের দাবি ছিল এই রাস্তার দ্রুত সংস্কার। বর্ষাকালে যাতায়াতে চরম ভোগান্তি হত, সেই কারণে এই প্রকল্পের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমি যতদিন থাকব, ঢেমশায় উন্নয়নের ধারা অব্যাহত রাখার চেষ্টা চালিয়ে যাব।
তিনি আরও জানান, উন্নয়ন কাজের পাশাপাশি তিনি এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন এবং সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।


এদিকে, দীর্ঘদিন পর হালদা সড়কের ব্রিক সলিং দ্বারা উন্নয়ন কার্যক্রম শুরু হওয়ায় মাইজপাড়া বাসী ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। স্থানীয়রা জানিয়েছেন, এই উন্নয়নের ফলে স্কুলমুখী ছাত্রছাত্রী এবং সাধারণ পথচারীদের যাতায়াত সহজ ও নিরাপদ হবে।