
ওমর ফারুক
নরসিংদী-১ (সদর) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে প্রচারণা দিন দিন আরও তীব্র হচ্ছে। ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ, মনোনীত প্রার্থী হামিদুল হক পারভেজ ইতোমধ্যে মাঠে বেশ সক্রিয় ভূমিকা পালন করছেন।প্রতিদিনই বাড়ছে তাঁর টিম সদস্য ও সমর্থকদের তৎপরতা। আপেল মার্কা প্রতীকে ভোট প্রার্থনা করে তিনি ভোটারদের সামনে সত্য, ন্যায় ও মানবতার ভিত্তিতে রাজনীতি প্রতিষ্ঠার প্রতিশ্রুতি তুলে ধরছেন।
সমর্থকরা বলছেন—“পৃথিবীতে জীবনের দল একটাই—ইনসানিয়াত বিপ্লব। জীবনের সত্যের দল একটাই, মানবতার মুক্তির দল একটাই, আর তা হলো ইনসানিয়াত বিপ্লব।” এই আদর্শই তুলে ধরছেন সংগঠনের প্রতিষ্ঠাতা আল্লামা ইমাম হায়াত।
এলাকার বিভিন্ন স্থানে গণসংযোগ, লিফলেট বিতরণ, মতবিনিময়সহ ধারাবাহিক প্রচারণা চলছে। আপেল মার্কায় ভোট চেয়ে নেতা-কর্মীরা ঘরে ঘরে গিয়ে ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন।
স্থানীয়ভাবে এই তৎপরতা নির্বাচনী মাঠে নতুন উত্তাপ সৃষ্টি করেছে, যা দিন যত যাচ্ছে ততই বাড়ছে।

