মোঃ আশিকুর রহমান
আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

আজমিরীগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ৬টায় আজমিরীগঞ্জ পৌর শহীদ মিনার প্রঙ্গনে অবস্তিত সৃতি শৌধে একাত্তরের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এ উপলক্ষে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ,আজমিরীগঞ্জ উপজেলা প্রেসক্লাব সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে। পরে জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আজমিরীগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) এস এম রেজাউল করিম, আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি )আকবর হোসেন ,ও উপজেলার কর্মকর্তা সহ আজমিরীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি স্বপন বনিক, সদস্য মোঃ আশিকুর রহমান, সাইদুর হাসান বাহার প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা ও বিজয়ের আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা মুক্তিযুদ্ধের ইতিহাস সঠিকভাবে সংরক্ষণ ও চর্চার ওপর গুরুত্বারোপ করেন। দিনব্যাপী কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।