বিজয় কর রতন
মিঠামইন (কিশোরগঞ্জ) প্রতিনিধি

মিটামইন উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি ও বিগত সরকারের আমলে বিলুপ্ত উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সাফির উদ্দিন সাফি , ঢাকী ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি রুকনুজ্জামান( সামান), মিটামইন সদর ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ও সাবেক সেনা সদস্য নবী হোসেনসহ ৩ জন কে সোমবার রাতে নিজ নিজ বাড়ি থেকে পুলিশ গ্ৰেপ্তার করছেন। তাদের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠন কে মিটামইনে সচল করার চেষ্টার অভিযোগ রয়েছে।

৫ ই আগষ্টের পর মিটামইনে বিএনপি অফিসে ভাঙচুর ও হোটেল পাঁচফোড়ন ভাংচুরসহ বিভিন্ন অভিযোগের ভিত্তিতে দায়েরকৃত মিটামইন থানার ২ টি মামলায় গ্ৰেপ্তার দেখিয়ে আজ মঙ্গলবার দুপুরে পুলিশ তাদের কোর্টে প্রেরণ করেন।

মিটামইন থানার এসআই মোমেন মিয়া জানান, গ্ৰেপ্তারকৃত ৩ জন এই আওয়ামীলীগ রাজনীতির সাথে জড়িত। তাদের কার্যক্রম সন্দেহজনক তাই গোপন সংবাদের ভিত্তিতে এই ৩ জন কে গ্ৰেপ্তার করে ২ টি মামলায় কোর্টে প্রেরণ করা হয়েছে। মিটামইন থানার ওসি লিয়াকত আলী জানান, তাদের ৩ জন কে এই ২ টি মামলায় গ্ৰেপ্তার দেখিয়ে কোর্টে প্রেরণ করা হয়েছে। সামনে নির্বাচন তাই আমাদের অভিযান অব্যাহত থাকবে।