বিজয় কর রতন
মিঠামইন (কিশোরগঞ্জ) প্রতিনিধি

মিটামইন উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে মিটামইন উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। মত বিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, নবাগত জেলা প্রশাসক মোঃ আসলাম মোল্লা।

মতবিনিময় সভায় আলোচনায় অংশ নেয়, সাংবাদিক বিজয় কর রতন, উপজেলা কৃষি কর্মকর্তা উবায়দুল ইসলাম অপু, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ বিল্লাল হোসেন, কারিমা বেগম ( উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা) , মিজানুর রহমান ( একাডেমী সুপার ভাইজার) মোঃ মনিরুজ্জামান ( পল্লী বিকাশ কেন্দ্র) , মোঃ ফাইজুর রাজ্জাক ( উপজেলা প্রকৌশলী ) , ডাঃ আব্দুল্লাহ আল সাফি ( উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা) , শাহরিল আলম তপন ( সভাপতি বনিক সমিতি মিটামইন) , মোঃ ইব্রাহীম মিয়া (উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার) , মোঃ লিয়াকত আলী ( ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা) , মোঃ শহিদুল হক ( সহকারী পুলিশ সুপার সার্কেল অষ্টগ্রাম ) , উপজেলা নিবার্হী কর্মকর্তা এস এম আব্দুল্লাহ বিন শফিক প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সাদিকুর রহমান। অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক ৪ জন সবোর্চ্চ রেমিটেন্স যোদ্ধা কে সম্মাননা স্মারক প্রদান করেন। পল্লী বিকাশ কেন্দ্র ( পিবিকে) অসহায় গরীবদের মাঝে জেলা প্রশাসকের মাধ্যমে শীতবস্ত্র বিতরণ সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সরকার কর্তৃক স্কুল ব্যাগ, ফুটবল সহ , বিভিন্ন খেলার সামগ্রী বিতরণ করেন। পরে পরিষদের সামনে ২ টি গাছের চারা রোপণ করেন জেলা প্রশাসক।