
ওমর ফারুক
নরসিংদীতে ছাত্রদলের সাবেক সদস্য সচিব মাঈনুদ্দিন ভূইয়া তত্ত্বাবধানে ৩বারের সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।
২ই জানুয়ারি ২০২৬ রোজ শুক্রবার সন্ধ্যায় বটতলা মোড় পার্টি অফিসে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
নরসিংদী জেলা ছাএদলের সাবেক সদস্য সচিব মাঈনুদ্দিন ভূইয়ার তত্ত্বাবধানে ৩বারের সাবেক প্রধান মন্ত্রী আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা ছাএদল নেতা ও নরসিংদী জেলা শহীদ জিয়া পরিষদের সভাপতি ফাতিন আলম নাফি জেলা ছাএদল নেতা শেখ সাফিয়ান জাবেদ সদর থানা ছাত্রদলের সভাপতি পদ প্রার্থী ইমতিয়াজ আহমেদ বসির সরকারি কলেজ শাখা ছাএদল নেতা মাইদুল মিহাল নরসিংদী জেলা শহীদ জিয়া পরিষদের সাধারণ সম্পাদক সারোয়ার হাসান জেলা শহীদ জিয়া পরিষদের দপ্তর সম্পাদক তাসিন আহমেদ রিফাত মৃধা ইয়াছিন মেহেদী হাসান তামিম সহ ছাত্রদল ও বিএনপির অংঙ্গ সংগঠনের নেতৃ বৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করেছেন। তার নেতৃত্ব ও ত্যাগ জাতি চিরদিন স্মরণ করবে। বক্তারা মহান আল্লাহর দরবারে তার আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দোয়া করেন।
সবশেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে দোয়া ও মিলাদ মাহফিলের কার্যক্রম সমাপ্ত হয়।

