হারুন শেখ
রামপাল (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের রামপালে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি ) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসি’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অথিতির বক্তব্য দেন রামপাল উপজেলা সহকারী কমিসনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী।

আরো বক্তব্য রাখেন ওসি মো. আব্দুল্লাহ আল মামুন, সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সুকান্ত কুমার,উপজেলা শিক্ষা অফিসার, ফরহাদ হোসেন,স্বাস্থ্য প্রকৌশলী মো. ইমরান হোসেন, নির্বাচন কর্মকর্তা সাদিক বিন জামান, উপজেলা কৃষি কর্মকর্তা ইনশাদ ইবনে আমিন, আনসার ভিডিপি কর্মকর্তা, উপজেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান তুহিন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. জেহাদুল ইসলাম, প্রেসক্লাব রামপালের সদস্য সচিব মেহেদী হাসান , উপজেলা এনসিপি’র প্রধান সমন্বয়ক মো. মাজিদুর রহমান জুয়েল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ন আহবায়ক খালিদ হাসান নোমান, হুড়কা প্রশাসনিক কর্মকর্তা হরিপদ সরকার প্রমুখ।
সবাইকে গনভোটের পক্ষে প্রচার চালানোর জন্য নির্দেশনা দেন আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে সকলের সহযোগীতা কামনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না ফেরদৌসি।