মোস্তাফিজার রহমান
ফুলবাড়ি (কুড়িগ্রাম) প্রতিনিধি

বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশের স্বনামধন্য জাতীয় দৈনিক পত্রিকা জনবানীর প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। ১৯ জানুয়ারি সন্ধ্যা সাতটায় ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে জনবানী ৩৪ বছর পূর্তি ও ৩৫ বছরে পদার্পণ উপলক্ষে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

ফুলবাড়ী উপজেলা প্রতিনিধি নাজমুল হাসানের সঞ্চালনায় আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি সামছুজ্জামান হাসু, ফুলবাড়ী থানার সেকেন্ড অফিসার শাহ আলম, সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি এইচ এম বাবুল, সাব ইন্সপেক্টর আব্দুল্লাহ,উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও ভোরের ডাক পত্রিকার উপজেলা প্রতিনিধি জাকারিয়া মিয়া,উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও চ্যানেল এস টেলিভিশনের উপজেলা প্রতিনিধি মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর), ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও এশিয়ান টিভির উপজেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম, উপজেলা প্রেসক্লাবে সিনিয়র সহ-সভাপতি
হারুন অর রশিদ হারুন, মুভি বাংলার উপজেলা প্রতিনিধি মাইদুল ইসলাম, রাজধানী টিভির উপজেলা প্রতিনিধি আলমগীর হোসন আসিফ, সাংবাদিক সিরাজুল ইসলাম, রতন চন্দ্র সেন, বদরুজ্জামান বিপ্লব,সহ রাজনৈতিক ব্যক্তিত্য, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এ সময় বক্তারা দৈনিক জনবাণী পত্রিকার কাছে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনসহ তার উত্তরোত্তর সফলতা কামনা করেন।