মোস্তাফিজার রহমান
ফুলবাড়ি (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের ঘগোয়ার পাড় মিনার মসজিদ এর উদ্বোধন করা হয়েছে।

২৩ জানুয়ারি, শুক্রবার দুপুর সাড়ে ১২ টায় নব নির্মিত মসজিদ ভবনের উদ্বোধন করেন মেঘবাড়ি হাউজিং এর চেয়ারম্যান এমদাদুল হক। এসময় মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আব্দুল হাই এর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মসজিদের ইমাম আবু মূসা। আরও বক্তব্য রাখেন, আব্দুর রাজ্জাক, আবু তালেব মিয়া প্রমূখ। মসজিদের অবশিষ্ট কাজ সম্পাদনের জন্য সকল মুসল্লীদের সামর্থ অনুযায়ী দান করার জন্য এসময় আহ্বান করা হয়।