
ওমর ফারুক
আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে ঘিরে নানাবিধ কর্মসূচির অন্যতম প্রিসাইডিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা।
নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নিশ্চিত করতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের পেশাদারিত্ব, সততা ও আইনানুগ দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে প্রশিক্ষণগুলো।
নরসিংদী জেলা প্রশাসনের আয়োজনে মনোহরদী উপজেলায় প্রিসাইডিং অফিসারদের নির্বাচনকালীন নিরপেক্ষতা, অবাধ, সুষ্ঠুতা নিশ্চিত করতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের পেশাদারিত্ব, সততা ও আইনানুগ দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ প্রদান করা হয়।
২৪ জানুয়ারি-২০২৬ শনিবার নরসিংদী জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনোয়ার হোসাইন এর অশংগ্রহণে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মনোহরদী উপজেলায় আয়োজিত প্রিসাইডিং অফিসার ও সহকারী প্রিসাইডিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণকালে জেলা প্রশাসক অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের পেশাদারিত্ব, সততা ও আইনানুগ দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি নির্বাচন সংক্রান্ত আইন-কানুন, ভোটগ্রহণ প্রক্রিয়া এবং সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। এসময় নরসিংদী জেলার পুলিশ সুপারসহ উপজেলার অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
পরবর্তীতে জেলা প্রশাসক মনোহরদী উপজেলার গোতাশিয়া ইউনিয়ন পরিষদ ও ভূমি অফিসে আয়োজিত গণশুনানিতে অংশগ্রহণ করে স্থানীয় জনগণের বিভিন্ন সমস্যা, অভিযোগ ও প্রস্তাবের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

