
আবদুর রউফ আশরাফ
২০২৫-২৬ ইং, ১৪৪৬-৪৭ হিজরী শিক্ষাবর্ষে মদিনাতুল উলূম মহিলা মাদরাসা ও এতিমখানার হিফজ সমাপনী ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
আজ ২৮ জানুয়ারি ২৬’ ইং, বুধবার সকাল ১০ ঘটিকার সময় মাদরাসার অফিস কক্ষে মাদরাসার প্রিন্সিপাল মাওলানা জামাল উদ্দীন আহমদের সঞ্চালনায় মাদরাসার সভাপতি জয়নাল আবেদীন চৌধুরীর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, শাইখুল হাদীস মাওলানা ইমাম উদ্দীন, মাওলানা ইমদাদুল্লাহ, মুফতি ফখরুদ্দীন, মুফতি ওলীউর রহমান, মাওলানা শিব্বির আহমদ, মাওলানা রুহুল আমীন, মাদরাসার সহকারী প্রিন্সিপাল মাওলানা শফি আহমদ প্রমুখ।
হিফজ সমাপনী শিক্ষার্থীদের অভিভাবকগণ মাদরাসা সম্পর্কে চমৎকার মূল্যায়ন করে বলেন, মহিলা মাদরাসা অনেক রয়েছে তবে এই মাদরাসাটি আমাদের সন্তানদের জন্যে যুগোপযোগী একটি প্রতিষ্ঠান।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের অভিভাবকদের হাতে সংবর্ধনা ক্রেস্ট প্রদান করা হয়।

