মোঃ মুক্তাদির হোসেন
গাজীপুরের ৫ আসনে কালীগঞ্জ, (পুবাইল বাড়িয়া) নির্বাচনী আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে ধানের শীষ প্রতীকে এ কে এম ফজলুল (মিলন) এর পক্ষে নির্বাচনী প্রচারনার অংশ হিসেবে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শাহানাজ আক্তার চামেলী’র সভাপতিত্বে কালীগঞ্জ উপজেলা যুব দলের সদস্য সচিব হাসানুর রহমান (জুয়েল) এর সঞ্চালনায় গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার বাহাদুরশাদী ইউনিয়নের ৪,৫,৬ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মহিলাদের নিয়ে উঠান বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে।
খাজা মার্কেট সংলগ্ন মতির টেকে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ নির্বাচনী আসনের ধানের শীষে প্রার্থী ফজলুল হক মিলন ভাইয়ের স্বহধর্মিনী ও কালীগঞ্জ থানা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শম্পা হক উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আরও উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানা বিএনপির আহবায়ক হুমায়ুন কবির মাস্টার, বাহাদুরশাদী ইউনিয়ন বিএনপির সভাপতি এস এম জয়নাল আবেদীন , কালীগঞ্জ থানা যুবদলের যুগ্ন আহবায়ক আব্দুর রহমান বাবু, বাহাদুরশাদী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক উপজেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক কল্পনা আক্তার, কালীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক জনাব মোজাম্মেল হোসেন প্রমুখ।
উঠান বৈঠক অনুষ্ঠানে প্রধান অতিথি শম্পা হক বলেন আগামী ১২ ই ফেব্রুয়ারী ত্রায়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী একে এম ফজলুল হক মিলন কে বিজয়ী করতে সকলকে ঐক্য বদ্ধ হয়ে কাজ করতে হবে। কালীগঞ্জের উন্নয়নের রুপকার হিসেবে যিনি সর্বাধিক আলোচিত, কালীগঞ্জের মাটি ও মানুষের পরিক্ষিত নেতা ও সর্ব সাধারণের কাছে পরিচিত মুখ একে এম ফজলুল হক মিলন কে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করে আমরা আধুনিক কালীগঞ্জ তৈরির পথ উন্মুক্ত করতে চাই।

