নিউজ ডেস্ক
২০২৪ সালের জুলাই আন্দোলনের শহিদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান বলে জানিয়েছেন।শুক্রবার (৩০জানুয়ারি) বিকেলে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।
মকবুল হোসেন বলেন, আশা করি তারেক রহমানের নেতৃত্বে দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে এবং শহিদদের আত্মত্যাগের ফলে একটি উন্নত, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ে উঠবে। তারেক রহমান প্রধানমন্ত্রী হলে জুলাই আন্দোলনের শহিদদের স্বপ্ন পূরণ হবে।
স্থানীয় বিএনপি নেতাকর্মীরা মনে করছেন, শহিদ আবু সাঈদের বাবার এই বক্তব্য উত্তরাঞ্চলের বিএনপির সমর্থনকে আরও শক্তিশালী করবে।
উল্লেখ, জুলাই আন্দোলন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। শহিদ আবু সাঈদের মতো অসংখ্য আন্দোলনকারীর আত্মত্যাগের স্মৃতিতে রাজনৈতিক শক্তির পুনরুজ্জীবন ঘটাতে এই ধরণের বক্তব্য বিএনপির জন্য একটি ইতিবাচক সংকেত বলে গণ্য হচ্ছে।

