
ওমর ফারুক
নরসিংদীর রায়পুরায় মধ্যনগর আইডিয়াল হাইস্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও অংশগ্রহণকারী বিজয়ী ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে প্রয়াত দুদু মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে।
৩১ জানুয়ারি-২০২৬ শনিবার সকালে নরসিংদীর রায়পুরায় ঐহিত্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মধ্যনগর আইডিয়াল হাইস্কুল মাঠে বিদ্যালয় প্রতিষ্ঠাতা সভাপতি শামসুল ইয়ামিন চৌধুরী মামুন এর সভাপতিত্বে, প্রধান শিক্ষক আ. রহমান এর সঞ্চালনায় কোরআন তেলায়েত এর মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিবাবক-শুভাকাঙ্খীসহ বিভিন্ন শ্রেণি-পেশার অসংখ্য মানুষের উপস্থিতিতে অতিথি বরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তুলা হয়।
বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে পরার্মশ মূলক বক্তব্য রেখে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি ন্যাশনাল ব্যাংকের (অবঃ) ভাইস চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি ইকরামুল হক নবী, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন রায়পুরা চরাঞ্চল থানা বাস্তবায়ন পরিষদের আহবায়ক এড. জসিম উদ্দিন আহমেদ।
অনুষ্ঠান উদ্বোধন করেন প্রয়াত দুদু মোল্লা ফাউন্ডেশনের চেয়ারম্যান, দৈনিক মানবজমিন পত্রিকার জেলা প্রতিনিধি, রায়পুরা চরাঞ্চল থানা বাস্তবায়ন পরিষদের প্রচার উপকমিটির আহবায়ক সাংবাদিক বশির আহম্মদ মোল্লা।
সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাড়াতলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: জহির মিয়া,কেরানীগঞ্জ কাঁচামাল আড়ৎ মালিক সমিতির সভাপতি মো: জিয়াউর রহমান,রায়পুরা চরাঞ্চল থানা বাস্তবায়ন পরিষদের যুগ্ম আহবায়ক আমিনুল হক ফুল মিয়া, সমাজ সেবক হাজী সামসুল হক সুরুজ, বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক উজ্বল রানা, সায়দাবাদ সবুজ ছায়া হাই স্কুলের প্রধান শিক্ষক জহিরুল হক বাদল।
এসময় উপস্থিত ছিলেন রায়পুরা চরাঞ্চল থানা বাস্তবায়ন পরিষদের যুগ্ম আহবায়ক মহিবুর রহমান, মো: স্বপন মাষ্টার,শাহ আলম, আবু তাহের, রায়পুরা এনামুল হক নয়ন, মধ্যনগর বাজার কল্যাণ সমিতির সভাপতি মফিকুল ইসলাম, সমাজ সেবক সামসু মিয়া, ইকবাল হোসাইন মাহমুদ, সাংবাদিক ইমরান আহম্মদ মোল্লা প্রমুখ।

