ওমর ফারুক
বার্তা সম্পাদক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদী-২ আসনে শাপলা কলি প্রতীকের সংসদ সদস্য প্রার্থী মো. গোলাম সারোয়ারের পক্ষে পলাশ উপজেলার চরসিন্দুর ইউনিয়নের চরসিন্দুর এলাকার ২নং ওয়ার্ডে এক নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার দিনভর চলা এ উঠান বৈঠকে স্থানীয় সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এলাকায় নির্বাচনী আবহ তৈরি হয়।

উঠান বৈঠকে বক্তারা বলেন, “জনতার নেতা জনতার কাছে, জনতার পাশে”—এই স্লোগান শুধু একটি কথা নয়, বরং নরসিংদী-২ আসনের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশার প্রতিফলন। বক্তারা বলেন, শাপলা কলি প্রতীকের প্রার্থী মো. গোলাম সারোয়ার সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকা, জনস্বার্থে সোচ্চার ভূমিকা এবং সৎ রাজনৈতিক অবস্থানের কারণে ইতোমধ্যে এলাকাবাসীর আস্থা অর্জন করেছেন।

বক্তারা আরও বলেন, দেশের রাজনীতিতে সৎ, যোগ্য ও জনবান্ধব নেতৃত্বের অভাব প্রকট। এই বাস্তবতায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শাপলা কলি প্রতীকের বিজয় জনগণের প্রত্যাশিত পরিবর্তনের পথ সুগম করবে। তাঁরা আগামী ১২ তারিখ সারাদিন শাপলা কলি মার্কায় ভোট দেওয়ার জন্য এলাকাবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান এবং গণভোটে ‘হ্যাঁ’ বলার মাধ্যমে জনমতের স্পষ্ট প্রতিফলন ঘটানোর কথা বলেন।

বক্তারা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে বলেন, ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই জনগণের ক্ষমতা প্রতিষ্ঠিত হয়। এ সময় ভোটকেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং সকল প্রকার সহিংসতা ও বিশৃঙ্খলা পরিহারের আহ্বান জানানো হয়।

উঠান বৈঠকে স্থানীয় নেতৃবৃন্দ, কর্মী-সমর্থক, যুবক ও প্রবীণদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষের উপস্থিতিতে চরসিন্দুর এলাকায় নির্বাচনী পরিবেশ আরও প্রাণবন্ত হয়ে ওঠে। অংশগ্রহণকারীরা বলেন, এলাকার উন্নয়ন, ন্যায়বিচার ও জনস্বার্থ রক্ষায় তাঁরা শাপলা কলি প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকবেন।