ওমর ফারুক
বার্তা সম্পাদক

নরসিংদীর চরাঞ্চলের আলোকবালী ইউনিয়নের খোদাদিলা এলাকায় নরসিংদী-১ (সদর–মাধবদী) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী খাইরুল কবির খোকনের পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট আইনজীবী এডভোকেট শিরিন সুলতানা।

রেববার দিনব্যাপী এই প্রচারণায় স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি ঘরে ঘরে গিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। এ সময় চরাঞ্চলের সাধারণ মানুষের নানা সমস্যা ও প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শোনেন তিনি।

এডভোকেট শিরিন সুলতানা বলেন,

“দেশের মানুষ আজ গণতন্ত্র, ভোটাধিকার ও ন্যায্যতার জন্য ঐক্যবদ্ধ। নরসিংদী-১ আসনে ধানের শীষের প্রার্থী খাইরুল কবির খোকন জনগণের কণ্ঠস্বর হয়ে কাজ করবেন। চরাঞ্চলের অবহেলিত মানুষের অধিকার আদায়ে তিনি হবেন একজন সাহসী প্রতিনিধি।”

প্রচারণা চলাকালে বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা বলেন, এই আসনে ধানের শীষের পক্ষে ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে এবং জনগণ পরিবর্তনের পক্ষে রায় দিতে প্রস্তুত।

উল্লেখ্য, চরাঞ্চলের উন্নয়ন, কর্মসংস্থান ও নাগরিক সুবিধা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে ধানের শীষ প্রতীকের পক্ষে প্রচারণা অব্যাহত থাকবে বলে জানান নেতারা।